অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মঙ্গল থেকে সেলফি তুলে পাঠাল চীনের মহাকাশযান ‘ঝুরং’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুন ২০২১ রাত ০৯:৩০

remove_red_eye

৭৮৩

বাংলার কণ্ঠ ডেস্ক : মঙ্গল গ্রহে পাঠানো চীনের মহাকাশযান (রোভার) ‘ঝুরং’ নতুন কয়েকটি ছবি পৃথিবীতে পাঠিয়েছে যেগুলোর মধ্যে একটি সেলফিও রয়েছে।

ঝুরং মূলত একটি রোবট। গত মে মাসে এটি মঙ্গলের মাটিতে অবতরণ করে। সেলফি তোলার জন্য এটি একটি ওয়্যারলেস ক্যামেরা ভূমিতে রাখে, তারপর কিছুটা দূরে সরে গিয়ে একটি সেলফি তোলে।

প্রথম ছবিতে ঝুরংয়ের ডানদিকে একটি রকেট চালিত প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এটি ছয় চাকার ঝুরংকে ভূমিতে ধীরে নামতে সহায়তা করেছে। প্ল্যাটফর্ম ও ঝুরং, দুটিতেই চীনের পতাকা চোখে পড়ছে।

দ্বিতীয় ছবিতে শুধু প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে। এ ছবিতে ঝুরংয়ের চাকার ছাপও দেখা গেছে।

Zhurong

তৃতীয় ছবিতে চোখে পড়ছে মঙ্গলের বিস্তীর্ণ দিগন্ত। এই অঞ্চলটি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের এক বিস্তীর্ণ অঞ্চল যা ইউটোপিয়া প্লানিটিয়া নামে পরিচিত।

Zhurong

ঝুরংয়ের পাঠানো সবগুলো ছবি শুক্রবার চীনের মহাকাশ সংস্থা প্রকাশ করেছে। বিজ্ঞানীরা আশা করছেন, ঝুরং অন্তত ৯০ মঙ্গল দিবস পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

রোভারটি দেখতে অনেকটাই ২০০০ দশকে মঙ্গলে পাঠানো নাসার স্পিরিট ও অপরচুনিটি রোভারের মতো। এর ওজন ২৪০ কেজি। এর লম্বা একটি মাস্তুলে চলাচল ও ছবি তোলার জন্য ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়া আরও পাঁচটি সরঞ্জাম সংযুক্ত রয়েছে এতে যা মঙ্গলের খনিজ, প্রকৃতি, আবহাওয়া প্রভৃতি বিশ্লেষণ করবে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরিজোনা মঙ্গলের কক্ষপথ থেকে তোলা ঝুরংয়ের একটি রঙিন ছবি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের হাইরাইস নামে ক্যামেরাটি নাসার পাঠানো রিকনাসেন্স অরবিটারে যুক্ত রয়েছে।

সূত্র : বিবিসি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...