বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৮:৫৪
৬৬৪
বাংলার কণ্ঠ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। মঙ্গলবার বাংলাদেশ জার্নালকে তিনি এ তথ্য জানান।
আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘এখন থেকে প্রাথমিকের কোনো প্রধান শিক্ষককে চলতি দায়িত্ব দেয়া হবে না। পদোন্নতির মাধ্যমেই করা হবে। সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠ তালিকা যাচাই-বাছাই করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষকদের তথ্য পিএসসিতে পাঠাবে। পিএসসি সুপারিশ করলে অধিদপ্তর পদোন্নতির আদেশ জারি করবে।’
কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণির হওয়ায় পিএসসির সুপারিশ লাগবে। তাছাড়া পদোন্নতি হবে না।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে অনুমোদন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর দুই দফা সহকারী শিক্ষকদের সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা তৈরির নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সর্বশেষ গত ২৭ মে জেলা ও উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের তালিকা তৈরি করে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আরো জানা যায়, চাকরি সন্তোষজনক, বিভাগীয় মামলা না থাকলে এবং এসিআরে (বার্ষিক গোপনীয় অনুবেদন) বিরূপ মন্তব্য না হলে তারা পদোন্নতির জন্য যোগ্য বিবেচিত হবেন। সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা ধরে এই যাচাই-বাছাই করে ডিপিই থেকে তালিকা পাঠানো হবে। পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ায় পিএসসির সুপারিশ প্রয়োজন হবে। অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী পিএসসি সহকারী শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই করে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য সুপারিশ করবে। এক্ষেত্রে পিএসসি কোনও পরীক্ষার আয়োজন করবে না।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক বাংলাদেশ জার্নালকে বলেন, ‘পদোন্নতির বিষয়টি অধিদপ্তর দেখছে।’
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত