অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুন ২০২৬ | ১৩ই আষাঢ় ১৪৩৩

ভোলায় কেকেএফ স্বনির্ভর আশ্রয় গ্রাম প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৬ বিকাল ০৪:০০

remove_red_eye

২৩৯

মোঃ আমির হোসাইন : ভোলা  সদর উপজেলার  ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজির চরে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের জন্য নির্মিত ঘরসমূহের আনুষ্ঠানিক হস্তান্তর উপলক্ষে গত সোমবার সকালে “কেকেএফ স্বনির্ভর আশ্রয় গ্রাম প্রকল্প”-এর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেকে ফাউন্ডেশন ও এক্স-ইনডেক্স কোম্পানির চেয়ারম্যান  মোঃ মাজহারুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, এক্স-ইনডেক্স কোম্পানিজের আর্কিটেক্ট  মোঃ শাফিন, কোম্পানির সিনিয়র সার্ভেয়ার  কামরুল হাসান, সিনিয়র সুপারভাইজার সিভিল হাজী মুসলিম উদ্দিন। 
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “কেকেএফ স্বনির্ভর আশ্রয় গ্রাম প্রকল্প” শুধু আবাসন প্রদান নয়, বরং সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনে প্রতিষ্ঠিত করার একটি মানবিক উদ্যোগ। প্রকল্পের আওতায় ভবিষ্যতে বিভিন্ন আয়বর্ধক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালিত হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে লটারি মাধ্যমে  ঘরের দায়িত্ব হস্তান্তর করা হয়। 
উপস্থিত অতিথিরা প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না :  মির্জা ফখরুল

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না : মির্জা ফখরুল

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

আরও...