অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২১ রাত ০৮:৪৫

remove_red_eye

৭৭৪

বাংলার কণ্ঠ ডেস্ক : ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে সারা দেশে অভিন্ন দর নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ইউনিয়ন পর্যায়ে ৫ এমবিপিএস সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের জন‌্য সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে।

রোববার (৬ জুন) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

বিটিআরসি বলছে, সেবাদাতারা চাইলে এই দামের চেয়ে কম দাম নিতে পারবে। তবে, কোনোভাবেই বেশি অর্থ নেওয়া যাবে না।

এক রেট নির্ধারণের ফলে এ খাতে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন ইন্টারনেট সেবাদাতারা।

বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ২৪০৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ১০১৭ জিবিপিএস ব্যবহার করছেন সাড়ে ১০ কোটি গ্রাহক। ১৩৯৮ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন ৯৮ লাখ গ্রাহক। যেখানে দামে নিয়ে ছিল অরাজকতা। কোথাও ৫০০ টাকা আবার কোথাও ৭০০ টাকা।

অবশেষে ‘এক দেশ এক রেট‘ নির্ধারণ করা হলো। দফায় দফায় বৈঠক শেষে গত ২৮ মে ইউনিয়ন পর্যায়ে অভিন্ন দাম নির্ধারণ করে দেওয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আরও...