অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৩৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক), সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় দৌলতখান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।
দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ কামরুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভান্ডার তৈরি ও জিআইএসভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও সময়োপযোগী করা সম্ভব হবে। এতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণে সুবিধা হবে। 
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্র নেতা পাভেল ও ফজলে রাব্বি সাগর সহ স্থানীয় ঠিকাদাররা।