অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৩৫

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে|
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ পিস ইয়াবাসহ রিন্তন চন্দ্র দে (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পৃথক অভিযানে জিআর ৫৯/১৭ মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদকে গ্রেপ্তার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।