বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ রাত ০৮:০৮
৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল ইসলাম রাফা নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন বৈদ্যর পুল এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফা কুঞ্জেরহাট এলাকার ব্যবসায়ী সোহেল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাবার মোটরসাইকেলে উঠেছিল শিশু রাফা। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পাশের একটি সড়ক থেকে পিকআপভ্যানটি মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাফাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপভ্যানটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যান ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত