অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।
পরীক্ষা বোর্ডের সভাপতি ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পরীক্ষার্থীদের প্যারেড ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক মিঠু, সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।