বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ০৯:২২
৭৪২
বাংলর কণ্ঠ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে নতুন করে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
শনিবার (২৯ মে) মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আগামী ১৩ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব বিদ্যালয়ে ক্লাস শুরু করতে দেশের জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত জারি করা নির্দেশনা অনুসরণ করে পাঠদান করতে হবে। কোথাও এর ব্যত্যয় হলে সেই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হচ্ছে।’
এদিকে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত