বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মে ২০২১ রাত ১১:০৪
৭৫১
আহতকে হাসপাতালে নেওয়ার পথে বাসের চাপায় একই বাড়ির ৪ জন নিহত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যাত্রীবাহি বাসের চাপায় মোঃ ইউসুফ (৪২) নামে আরো এক অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। তিনি ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমর উদ্দিন গ্রামের মৌলভী বাড়ির বাসির বাসিন্দা এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক। আজ বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলম।
তিনি আরো জানান, এর আগে এ ঘটনায় মোঃ আজিজুল ইসলাম, মোঃ মিরাজ উদ্দিন সিরাজ ও সোহাগ নামে তিনজন ঘটনাস্থলে নিহত হন। এদেরমধ্যে আব্দুল মাজেদের ছেলে মিরাজ উদ্দিন সিরাজ (৩৫) ও মোঃ সালামের ছেলে সোহাগ (১৮) ও অটোরিক্সা চালক মোঃ আজিজুল ইসলাম (৫০) ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমর উদ্দিন গ্রামে মৌলভী বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে ওই বাড়ির মোঃ মালামের ছেলে মোঃ সোহাগ (১৮) তাদের বাড়ির পাশের একটি গাছ থেকে পড়ে আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মিরাজ উদ্দিন সিরাজ, ইউসুফ, মনির ও ঈমন অটো ড্রাইভার আজিজুল ইসলামের অটোরিক্সায় করে ভোলা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তাদের অটোরিক্সাটি ঘুইংগারহাট বাজার এলকায় আসলে ভোলা থেকে চরফ্যাশন গামী বিসমিল্লাহ্ পরিবহন নামে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটিকে চাপা দেয় এবং একটি যাত্রীবাহি বোরাকে ধাক্কা দিয়ে রাস্তার বাহিরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে অটোরিক্সা চালক আজিজুল ইসলাম, যাত্রী মোঃ মিরাজ উদ্দিন সিরাজ, সোহাগ নিহত হন। পরে স্থানীয়রা অটোরিক্সার ও বোরাকের ৫ জন গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
তারা আরো জানান, আহতদের মধ্যে মোঃ ইউসুফ ও মনিনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইউসুফ নিহত হন।
এদিকে এ ঘটনার পর স্থানীয়রা জনতা ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট এলাকার সড়ক অবরোধ করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে প্রায় ২ ঘন্টা বিক্ষোভ মিছিল করেন। পরে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিন ও স্থানীয় জন প্রতিনিধিরা তাদের বুঝিয়ে বললে স্থানীয় জনতা অবরোধ তুলে নেয়।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে জব্দ করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, নিহত প্রত্যেক পারিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত