বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মে ২০২১ রাত ১০:৫০
৬৩৯
৩ লাখ ১৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া হবে
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ১৩ হাজার সেচ্ছাসেবক মাঠে কাজ করবে। একইসাথে সাধারণ মানুষকে নিরাপদে নেয়ার জন্য ৭০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখানে মোট ৫ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ঝুঁিকপূর্ণ ৪০ টি স্পট নির্ধারণ করা হয়েছে। যেখান থেকে ৩ লাখ ১৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া হবে। রোববার বিকাল সাড়ে ৪ টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় মোট ৭৬ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে স্যালাইন, ঔষুধসহ অন্যান্য ব্যবস্থা। জেলায় একটি ও সকল উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা থাকবে। এখান থেকে ঝড়ের সব ধরনের তথ্য পাওয়া যাবে। দুর্যোগকে কেন্দ্র করে কেউ যদি গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে সরকারি সকল দফতরের কর্মকর্তা ও স্টাফদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।
সভায় আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সূপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েত উল্লাহ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপুসহ অন্যরা।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত