অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে ভোলায় এক লাখ ৬৬ হাজার দরিদ্র পরিবার আর্থিক সহায়তা পাচ্ছে

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৫ই মে ২০২১ রাত ১১:১৫

remove_red_eye

৫৪৩

হাসনাইন আহমেদ মুন্না \ জেলায় পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে এক লাখ ৬৬ হাজার ৮’শ ৩৮ টি অসহায় ও দরিদ্র পরিবার ৭ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার টাকা অর্থিক সহায়তা পাচ্ছে। এর মধ্যে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ’র জনপ্রতি সাড়ে ৪’শ টাকা করে পাচ্ছে ১ লাখ ৩০ হাজার ৪৩৮টি পরিবার এবং রমজানে দরিদ্র ও দুস্থ ৩৬ হাজার ৪’শ পরিবার পাচ্ছে জনপ্রতি ৫’শ টাকা করে। ইতোমধ্যে এসব অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো: মোতাহার হোসেন জানান, ভিজিএফ’র টাকার মধ্যে জেলার ৭ উপজেলার ইউনিয়ন পর্যায়ে এক লাখ ৮ হাজার ৮’শ ৭৩টি কার্ডের বিপরীতে ৪ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৮’শ ৫০ টাকা দেওয়া হচ্ছে। এছাড়া জেলার ৫টি পৌরসভায় ২১ হাজার ৫’শ ৬৫ টি জনকে দেওয়া হবে ৯৭ লাখ ৪ হাজার ২’শ ৫০ টাকা। প্রতি ১০ কেজি চালের মূল্য হিসাবে এই অর্থ দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলার ৬৯ টি ইউনিয়নে এক কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে ৩৪ হাজার ৫’শ জনের মধ্যে। প্রত্যেক ইউনিয়নে ৫’শ জন দরিদ্র মানুষ ৫’শ টাকা করে পাবে। একইসাথে জেলার ৫টি পৌরসভায় ৯ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, তার উপজেলায় সাড়ে ৪’শ টাকা করে পাচ্ছে ৬ হাজার ৮’শ ৪২ জন ও ৫০০ টাকা করে পাচ্ছে ২ হাজার ৫’শ জন। ইতোমধ্যে এসব অর্থ বিতরণ শুরু হয়েছে। আগামী ৩/৪ দিনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান বলেন, তার উপজেলায় অসহায়দের তালিকা প্রস্তুত কার্যক্রম শেষ পর্যায় রয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব অর্থ বিতরণ শুরু করা হবে।

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

আরও...