অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২১ রাত ১১:১৩

remove_red_eye

৭৬৬

ফায়ার সার্ভিসের   কর্মীসহ আহত -২

মনপুরা  প্রতিনিধি \ ভোলার মনপুরায় আগুন লেগে একটি আধা-পকা টিন শেডের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এই সময় ফায়ার সার্ভিসের স্টেশন লিডারসহ স্থানীয় এক প্রতিবেশী আহত হন। আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মোঃ শামীম মিঞা ও হাজিরহাট ইউপি  চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক। বুধবার দুপুর সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মৌলভি আবদুর রহিমের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে মৌলভী আবদুর রহিমের সম্পূর্ন বসতঘরটি পুড়ে যাওয়ায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল খালেক ও স্থানীয় প্রতিবেশী আক্তার হোসেন। এই ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল খালেক জানান, রান্নার লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় আমি সহ প্রতিবেশী একজন আহত হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক ত্রান সামগ্রী দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে টিনসহ আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...