মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২১ রাত ১০:৫০
৭৬০
মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় তীব্র গরমে ডায়রিয়ার মহামারীতে রুপ নিচ্ছে। উপকূলের প্রত্যেকটি ঘরে ঘরে ডায়রিয়া আক্রন্ত রোগী। এদিকে প্রতিনিয়ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট দেখা দিয়েছে। রোগীদের সেবা দিতে হিমশীম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তীব্র গরম ও খাল-নদীর লবণাক্ততা পানি ব্যবহার করায় ডায়রিয়া রোগির প্রকোপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।
এদিকে হাসপাতালে স্যালাইন সংকট ও রাতে হাসপাতালে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে হাসপাতালে চিকিৎসা না নিয়ে বেশিরভাগ রোগীরা চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও যাদের অবস্থা খারাপ তারা চিকিৎসা নিতে ট্রলার ও স্পীডবোট যোগে ভোলা জেলা হাসপাতালে ছুটছেন। গত কয়েক দিনে অর্ধশতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে গেছে বলে জানিয়েছেন উপজেলা হাসপাতালের চিকিৎসকরা।
গত ৪ দিন সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, আউটডোর ও ইনডোরে প্রতিনিয়ত গড়ে একশত থেকে দেড়শত ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। যাদের অবস্থা খারাপ তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে যেই সমস্ত রোগীর অবস্থা বেশি খারাপ হয় তাদের পাঠানো হচ্ছে জেলা শহরে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের বাহির থেকে স্যালাইন সহ অন্যন্য ঔষধ কিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ রোগি চিকিৎসকদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে ভর্তিকৃত রোগী সাখাওয়াত, জসিম, কামরুল, পারভেজ, কামাল, রহিমা খাতুন, বিলকিস সহ ভর্তিকৃত একাধিক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালে স্যালাইন সহ কোন ঔষধ নেই। সব ঔষধ বাহির থেকে কিনতে হয়।
এদিকে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোগীদের অভিযোগ কাছে স্বীকার করে বলেন, গত ৪ দিন ধরে ডায়রিয়ার স্যালাইন না থাকায় রোগীদের বাহিরে থেকে কিনে আনতে হচ্ছে। বাহিরের ফার্মেসীতেও স্যালাইন সংকট। জরুরী ঔষধ না থাকায় রোগীদের ঠিকমত সেবা দেওয়া যাচ্ছেনা।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম জানান, গত কয়েকেদিন ধরে ডায়রিয়া আক্রান্ত রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়াও লকডাউনে যানবাহন সংকটের কারণে বিচ্ছিন্ন দ্বীপে জরুরী ঔষধসহ স্যালাইন আনতে সমস্যা হচ্ছে। তবে দ্রæত সকল ঔষধ পাওয়া যাবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত