মনির চৌধুরী
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২০
১৯
মনির চৌধুরী : শ্রদ্ধেয় এম. হাবিবুর রহমান সাহেব এর সাথে আমার দেখা হয় করোনাকালীন অবকাশের মধ্যে ভোলা প্রেস ক্লাবে। সেই সময়ে প্রেস ক্লাবে কয়েকটি অনুষ্ঠানে এবং ডিসি অফিসে কয়েকটি সভায়। এর আগে আমার যতদূর মনে পড়ে উনি আমাকে তেমন একটা চিনতেন না। সামনা সামনি পরিচয় হয়নি। তবে নাম শুনেছেন এবং আমি যে গান করি তা তিনি জানতেন। পরে তার কাছে এসব জেনেছি। হারিবুর রহমান সাহেব আমাকে না চেনার কার কারণ আমি ৯০ দশকের শুরুতে ঢাকা চলে যাই। এরপর ভোলা আসতাম দুই ঈদে। এজন্য ১৯৯৩- ১৯৯৪ সালের পর আমাকে ভোলার অনেকেই দেখেন নি। তাই তেমন চিনেনও না। ঢাকায় যারা থাকেন তারা মিডিয়া ও ফেসবুক চালু হওয়ার পর মোটামুটি অনেকে আমাকে চিনতে থাকেন।
সে যাই হোক, এবার বলি শ্রদ্ধেয় এম . হাবিবুর রহমান সম্পর্কে। উনার সাথে আমার প্রথম আলাপ হয় ভোলা প্রেস ক্লাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক জন্মদিনের অনুষ্ঠানে। স্নেহাস্পদ ছোট ভাই গুণীজন বহুল প্রচারিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার জেলা প্রতিনিধি জুন্ন ু রায়হানের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জন্মদিনে আমাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার মধ্যে দিয়ে। ওই অনুষ্ঠানে আমি ছিলাম প্রধান অতিথি আর শ্রদ্ধেয় জনাব এম. হাবিবুর রহমান ছিলেন সভাপতি। এই বিষয়টা আমি জানার পর একটু বিব্রত বোধ করছিলাম। কারণ উনি আমার থেকে বয়সে অনেক বড়। আমি খুব লজ্জাও পাচ্ছিলাম এজন্য যে, এতো সিনিয়র সিটিজেন, প্রেস ক্লাবের সভাপতি এবং গুণী সাংবাদিক ওনার সাথে আমি যাইনা। ওনার সাথে আমি প্রধান অতিথি ও চেয়ারে বসবো এটা মানায় না। এজন্য আমি জুন্নু রায়হানকে বললাম, এটা ঠিক হচ্ছে না। জুন্নু আমাকে বললো, ভাইয়া আপনি চিন্তা করবেন না। বিষয়টি আমি দেখছি। আমি বললাম, শোন জুন্ন ু, শ্রদ্ধেয় এম. হাবিবুর রহমান এর সাথে একই অনুষ্ঠানে আমি কীভাবে প্রধান অতিথি হবো ? তুমি বরং ওনাকে প্রধান অতিথি করো আর আমি একটু কথা বলতে পারলেই হলো। জুন্নু আমাকে বললো, “ভাইয়া হাবিব খালুর সাথে আমার কথা হয়েছে, কোন সমস্যা নেই।” এবার আমি অনুষ্ঠানে উপস্থিত হলাম এবং আমাকে ডায়াসের মাঝখানে বসার আহ্বান জানালো জুন্নু রায়হান। আমি ভয়ে, বিব্রত হয়ে ডায়াসের মাঝখানে বসলাম। শ্রদ্ধেয় জনাব এম. হাবিবুর রহমান আমার বাম পাশে বসলেন। এবার ওনাকে আমি দাঁড়িয়ে সালাম দিলাম এবং উনি বললেন, “বসেন।” উনি আমাকে আপনি করে বললেন এটাও আমার কাছে একটু বিব্রত লাগছিল। যাক, আমার সাথে কুশলাদি বিনিময়ের পরে আমি ওনাকে বললাম, আমি আপনার বয়সে কতো ছোট! এখানে আপনি হবেন প্রধান অতিথি। তা ছাড়া আপনি আমাকে তুমি অথবা তুই করে বলতে পারেন।” উনি আমাকে বললেন, “আপনি অনেক বড় একজন গুণী শিল্পী, এটা কি বললেন?” উনি আবার বললেন, “আপনি (আমি) এই অনুষ্ঠানে আসাতে আমার (হাবিবুর রহমানের) খুব ভালো লাগছে।” তারপর অনুষ্ঠান শুরু হলো। আমন্ত্রিত অতিথিরা একে একে বক্তব্য রাখছেন। এবার আমার পালা। যাক্ ভয়ে ভয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সম্পর্কে কিছু কথা বললাম। তারপর সকলের অনুরোধে খালি গলায় গানও করলাম। সবাশেষে শ্রদ্ধেয় হাবিবুর রহমান সাহেব সভাপতির বক্তব্যে খুব সুন্দরভাবে সম্মানের সাথে আমার নাম উল্লেখ করলেন।
সাংবাদিক হাবিবুর রহমান সাহেব আসলে অমায়িক একজন মানুষ। সাধারণত অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক কিন্তু এরকম অনুষ্ঠানে আমার মতো অতি সামান্য, নগণ্য, ক্ষুদ্র মানুষকে ওনার মতো বিশাল হৃদয়ের মানুষ টলারেট করে, সহ্য করে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করেছেন এটা আমি যতোদিন বেঁচে থাকবো ততদিন আমার মনে থাকবে। আসলে উনি আমার মতো অধমকে সম্মান করেননি উনি নিজেই নিজেকে সম্মানের উঁচু আসনে আসিন করেছেন। এখানেই সাংবাদিক হাবিবুর রহমানের উদারতা। ওই অনুষ্ঠানের পর আরও দুটো অনুষ্ঠানে ওনার সাথে দেখা হয়। তখন উনি ভোলার বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক নেতাদের সম্পর্কে আমার সাথে খোলামেলা আলোচনা করেন। হাবিব সাহেবকে অনেকে যেভাবে জেনেছে আর আমি ওনার সাথে কথা বলে, মিশে যা জেনেছি তা সম্পূর্ণ বিপরীত। লোকেরা যা বলে ঠিক তার উল্টোটাই আমি জেনেছি। মানুষকে কাছ থেকে না দেখে দূর থেকে মূল্যায়ন করা যায়না। করলেও তা সঠিক হয়না।
এবার আর এক দিনের কথা বলি। ভোলা শহরের মহাজনপট্টি হাবিব সাহেবের ‘দৈনিক বাংলার কণ্ঠ’ পত্রিকা অফিসে যাওয়ার পর উনি আমাকে যে সম্মান ও আপ্যায়ন করলেন এটাও আমার মনে থাকবে চিরদিন। এরপর হটাৎ একদিন শুনলাম উনি অসুস্থ। ইমারজেন্সি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আর দেখা হলো না। তবে আমি সেই সময় ভোলায় ছিলাম। তাই উনার জানাযা নামাজ এবং পরবর্তী দোয়ার অনুষ্ঠানে শরিক হতে পেরেছি। এতেই নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ পাক শ্রদ্ধেয় এম. হাবিবুর রহমানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন!
[ লেখক : জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণির একজন সংগীত শিল্পী ]
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
হাবিবুর রহমান ছিলেন দেশ প্রেমিক নিষ্ঠাবান সাংবাদিক
সাংবাদিক হাবিবুর রহমান কালজয়ী একটি অধ্যায়
দৈনিক বাংলার কণ্ঠ প্রজন্মের আলো ছড়ানো এক প্রদীপ
হাবিবুর রহমান যে চরিত্রের মৃত্যু নেই
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত