গোলাম নবী আলমগীর
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০২
৯
॥ গোলাম নবী আলমগীর ॥
হাবিবুর রহমান আমার সমসাময়িক। আমারা একই বয়সী। বড়িও আমার মহল্লায়, আমার এলাকায়। তার পিতাকে চিনতাম। তার বড়ভাইদেরকে চিনতাম। পারিবারিকভাবে প্রত্যেকের সাথেই আমাদের একটা যোগসুত্র ছিল। পরিচিতি ছিল। একই পাড়ায়, একই রোডে। তাই সকাল বিকাল দেখা হতো। বিশেষ করে খেলার মাঠে বেশি দেখা হতো। হাবিবুর রহমান খুবই ভাল ফুটবলার ছিলেন। বেশ শক্তিশালী ফুটবলার ছিলেন তিনি। সেই সময় ফুটবলার হিসেবেই বেশি পরিচিতি লাভ করেছিলেন হাবিবুর রহমান। তৎকালীন ভোলা মহকুমার একজন বেস্ট প্লেয়ার ছিলেন। বরিশাল ওয়াপদার প্লেয়ার ছিলেন। সেখানে গিয়ে খেলতেন। বরিশাল জেলায়ও ফুটবলার হিসেবে বেশ নাম করেছিলেন হাবিবুর রহমান।

পরবর্তীকালে হাবিবুর রহমান সাংবাদিকতায় এসেছেন। তখন সাংবাদিকতাটা এত প্রসার লাভ করে নাই। তখন সাংবাদিকতাটা ছিল একটা শখের বিষয়। আমি বলবো- হাবিবুর রহমানের সাংবাদিকতার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল সত্তরের ঘুর্ণিঝড়ের রিপোর্ট। ওই ঘুর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। তৎকালীন পূর্বপাকিস্তানে অত্যন্ত বলিষ্ট একটা পত্রিকা ছিল ‘পূর্বদেশ’। অবজার্ভার গ্রুপের পত্রিকা ছিল পূর্বদেশ। ওই পত্রিকার সাংবাদিক ছিলেন হাবিবুর রহমান। সেই সময়তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। তারপর আবার ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখন এনালগ টেলিফোন ছিল। তাও বিচ্ছিন্ন হয়ে গেছে। কোন কাজকর্ম করা যাচ্ছিল না। এই যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সেই খবর ভোলা থেকে বাইরে পাঠানোর কোন ব্যবস্থা ছিল না। কিন্তু সেই সময় এই হবিবুর রহমানের পাঠানো একটি ছবিসহ একটি খবর পূর্বদেশ পত্রিকায় পাবলিস্ট হয়। তিনটি শিশুর মৃতদেহ, একটি গ্রুপ ফটো পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়। এবং ওইটিই ছিল একমাত্র ফটো। যেটা তৎকালে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ থেকে পাঠানো এই ফটোটি আন্তর্জাতিক বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। একেতো ভোলা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ। তারপর ১৯৭০ সাল! তখন আমাদের বিচ্ছিন্নতা আরও বেশি ছিল। আমরা পেপার পেতাম একদিন পর। ঘুর্ণিঝড়ের কারণে যাতায়াতের ব্যবস্থা বন্ধ হয়ে গিযেছিল। হাবিবুর রহমান অনেক কষ্ট করে লোক মারফত সেই ছবিটি পূর্বদেশ পত্রিকায় পাঠিয়েছিলেন। তার সেই ছবিটি ছাপা হওয়ার পর সমস্ত পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়। সারা বিশ্ব জানতে পারে। হায় আল্লাহ! ভোলায় কী হয়ে গেছে। তখন সরকারের দৃষ্টি পড়ে। তখন দেশবাসী জানতে পারে। এই কৃতীত্বটা একমাত্র হাবিবুর রহমানের। তার ব্যক্তিগত উদ্যোগে লোকের মাধ্যমে ভোলা থেকে নিউজটি ঢাকা পূর্বদেশ পত্রিকায় পাঠিয়েছিলেন। তারপর সরকারের কর্তাব্যক্তিরা বিষয়টি জানতে পারে এবং ব্যবস্থা নেয়। দেশী বিদেশী অনেক সাংবাদিক আসে ভোলায়। সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা আসতে থাকে। এই জন্য আমি তাকে আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করি।
হাবিবুর রহমানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল ছিল। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি বরিশাল গেলে আমার বাসায়ই থাকতেন। বরিশাল ওয়াপদায় ফুটবল খেলতেন। ভোলায়ও আমার বাসায় আসতেন। আমার সাথে তার যোগযোগ ছিল। তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল।
এখনকার সাংবাদিক বা সংবাদপত্র নিয়ে আমাদের অনেক প্রশ্ন। অনেকের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা পাঠক সমাজ এখনকার সাংবাদিক বা সাংবাদপত্র নিয়ে হতাশ। উল্টাপাল্ট নিউজ। কাউকে আক্রমণ করা নিউজ। কাউকে হেয় করা নিউজ। ব্যক্তিকে অবমূল্যায়ন করে নিউজ প্রকাশ করা। সাংবাদিকতার নামে চাঁদাবাজি। তখনকার দিনের সাংবাদিকতায় এগুলো ছিলো না বললেই চলে। চাঁদাবাজিরতো প্রশ্নই আসে না। আর এখনতো এগুলোয় সব ছয়লাব হয়ে গেছে। কিন্তু হাবিবুর রহমান ছিলেন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি বস্তনিষ্ঠ সাংবাদিকতা করতেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। আমিন !!
[ লেখক: প্রশাসক, জেলা পরিষদ ও আহবায়ক জেলা বিএনপি, ভোলা ]
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
হাবিবুর রহমান ছিলেন দেশ প্রেমিক নিষ্ঠাবান সাংবাদিক
সাংবাদিক হাবিবুর রহমান কালজয়ী একটি অধ্যায়
দৈনিক বাংলার কণ্ঠ প্রজন্মের আলো ছড়ানো এক প্রদীপ
আমার দেখা শ্রদ্ধেয় এম হাবিবুর রহমান
হাবিবুর রহমান যে চরিত্রের মৃত্যু নেই
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত