হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮
৭
হাসনাইন আহমেদ মুন্না : বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ভোলার জনপ্রিয় “দৈনিক বাংলার কন্ঠ” পত্রিকার সম্পাদক এম, হাবিবুর রহমান সাংবাদিকতার অঙ্গনে যে ভূমিকা রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করার মতন। গণমাধ্যমের সাথে নিবিড় সম্পৃক্ততায় অর্ধশত বছরেরও বেশি সময়ের একটি বর্ণাঢ্য গৌরবময় পথ চলার ইতিহাস এম. হাবিবুর রহমান। তিনি ছিলেন সাংবাদিক সমাজের অভিজ্ঞতার এক নির্ভরযোগ্য ঠিকানা, এক বিশাল জ্ঞান ভাণ্ডার।
একজন মানুষ তার মেধা, মনন, জ্ঞান ও প্রজ্ঞায় কতটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে, তা সব সময় তার জীবদ্দশায় বোঝা যায় না। কখনো তার অনুপস্থিতিই তার গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে শেখায়। প্রকৃতির নিয়মে মানুষের পথচলা থেমে গেলেও গুণী মানুষের অস্তিত্ব কেবল শারীরিক অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। তাদের পরিচয় ছড়িয়ে থাকে তাদের কর্মে, স্মৃতিতে, মানুষের ভালোবাসা ও ইতিহাসের পাতায়।
আজ এম হাবিবুর রহমান আমাদের মাঝে নেই, নেই তার উপস্থিতি। সুযোগ নেই তার সাথে আর কথা বলার। তবুও তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে রয়েছেন আমাদের মাঝে। আজও প্রতিদিন সকালে তার সেই অতি ভালোবাসার স্থানীয় পত্রিকা ’ দৈনিক বাংলার কন্ঠ ’ পৌঁছে যায় মানুষের দরজায়। তিনি সাংবাদিকতার মাধ্যমে সমাজ, মানুষ ও সময়ের নানা বাস্তবতাকে তুলে ধরার যে দায়িত্ব পালন করেছেন, তা ভোলার গণমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন সাংবাদিক বা সম্পাদকই ছিলেন না, ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন প্রগতিশীল মানুষ।
এভাবেই মানুষ তার ভালো কর্মের মাঝে বেঁচে থাকেন যুগ যুগ ধরে। তাকে খুব কাছ থেকে দেখেছিলাম আমি। দেখেছি কত অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। তার ছিলো আঘাদ পাণ্ডিত্য। এছাড়া তিনি ছিলেন প্রচণ্ড বিনয়ী একজন মানুষ। বিনয় যে আসলে কত বড় শক্তি তা তাকে দেখে বুঝে ছিলাম। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী তাকে শ্রদ্ধার সাথে স্যার বলে সম্বোধন করতেন। একজন আলোকিত মানুষ ছিলেন অনন্য গুণাবলীর অধিকারী এম হাবিবুর রহমান। তাকে হারিয়ে শুধু তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতি হয়েছে গোটা সমাজের।
আজ এই গুণী মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকীতে শুধু শোক নয়, বরং তার জীবন ও কর্মের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। স্থানীয় সাংবাদিকতায় এম. হাবিবুর রহমান আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন এই প্রত্যাশা রইল। মহান আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন। আমিন!
[ লেখক: সাংবাদিক ]
ভোলা প্রেসক্লাব ভবন নির্মাণে হাবিবুর রহমানের অবদান স্মরণীয়
পলিমাটির সাংবাদিক হাবিবুর রহমান
গুণীজন হাবিবুর রহমানের অনুপস্থিতি অনুভব করছি
অনেক সাংবাদিক গড়ার কারিগর হাবিবুর রহমান এক কিংবদন্তি
অগ্রজ প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা
স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান
একজন অভিভাবক একজন পথপ্রদর্শক একজন নিরহংকার মানুষ হাবিব কাকা
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত