প্রফেসর দুলাল ঘোষ
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০
৩
প্রফেসর দুলাল ঘোষ : দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান ছিলেন একজন গুণী ব্যক্তিত্ব। নানা গুণের অধিকারী ছিলেন। ভোলার প্রেক্ষাপটে তার দৃঢ় অবস্থান ছিল। তার কর্মকাণ্ড ভুলবার নয়। নাগরিক প্রতিনিধি হিসেবে আমিও তার সঙ্গে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এখন ওই সব ধরণের অনুষ্ঠানে হাবিবুর রহমানের শূন্যতা উপলব্ধি করছি। তিনি ৬০ বছর সাংবাদিকতা করেছেন। সৎ ও নির্ভিক সাংবাদিক ছিলেন। তার অবদান আজও অম্লান।
আমৃত্যু সামাজিক কাজে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন হাবিবুর রহমান। প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হিসেবে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি ছুটে যেতে। উৎসাহ দিতেন। অপরদিকে তিনি নিয়মিত নামাজ আদায় করতেন। নিজ ধর্মের প্রতি ছিলেন ভীষণভাবে আস্থাশীল। এমন মানুষ সমাজের ভীত।
১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভোলার ৫ লাখ মানুষের মৃত্যু ও নিশ্চিহ্ন জনপদের খবর একমাত্র তিনিই প্রথম প্রকাশ করেন। এজন্য তিনি দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে প্রশংসাপত্র পেয়েছিলেন। পুরস্কার পেয়েছিলেন। হাবিবুর রহমানের স্মৃতি ভুলতে পারি না। তার আর আমার মধ্যে বয়সের পার্থক্য ছিল ৩ বছর। তিনি আমাকে আপন ভাইয়ের মত জানতেন। তিনি মেক্ট্রিকুলেশন পাশ করেন ১৯৫৯ সালে। আর আমি একই স্কুল থেকে পাশ করি ১৯৬২ সালে। তিনি প্রেসক্লাবের দায়িত্বে থাকাকালীন বেশিরভাগ অনুষ্ঠানে সমাজের গুণীজনদের আমšণ জানাতেন। বলা যায় প্রেসক্লাবকে সব শ্রেণির মানুষের আস্থার স্থান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।
হাবিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা তার অনুপস্থিতি অনুভব করছি। সমাজে এদের খুব বেশি প্রয়োজন। আমাদের সবাইকেই এ পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে হাবিবুর রহমানের চলে যাওয়ার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। যা আমরা উপলব্ধি করছি। উপলব্ধি করছেন নাগরিক সমাজও। পরপারে তিনি ভালো থাকুন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। [ লেখক : প্রাক্তন অধ্যক্ষ, ভোলা সরকারি মহিলা কলেজ ]
সাংবাদিক হাবিবুর রহমান ছিলেন অভিজ্ঞতার এক নির্ভরযোগ্য ঠিকানা
ভোলা প্রেসক্লাব ভবন নির্মাণে হাবিবুর রহমানের অবদান স্মরণীয়
পলিমাটির সাংবাদিক হাবিবুর রহমান
অনেক সাংবাদিক গড়ার কারিগর হাবিবুর রহমান এক কিংবদন্তি
অগ্রজ প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা
স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান
একজন অভিভাবক একজন পথপ্রদর্শক একজন নিরহংকার মানুষ হাবিব কাকা
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত