অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


আমার দেখা একজন নির্ভীক কলম-যোদ্ধা


মো: মনিরুল ইসলাম

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫

remove_red_eye

৯

মো: মনিরুল ইসলাম : মরহুম হাবিব কাকার প্রয়াণ আমাদের সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তিনি কেবল একজন সফল সম্পাদক - ই ছিলেন না, ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপোসহীন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। মানুষ হিসেবে ছিলেন ভদ্র, বিনয়ী, সদালাপী ও পরোপকারী। সমাজ উন্নয়নে নিজেকে উৎসর্গ করেন মোমবাতির মত। ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিসে তার ভূমিকা ছিল অন্যতম। যার সুফল মানুষ এখনো ভোগ করছে। ফেরি উদ্বোধনের দিন কাকার সহযোগিতায় বাবুর্চিসহ ডেকোরেটরের মালামাল দিয়ে সহযোগিতার সুযোগ হয়েছিল। 
‎এই দিন বরিশাল থেকে ছাপানো বাংলার কন্ঠ পত্রিকাটি  স্পিডবোটে আনা ভেদুরিয়া থেকে ইলিশা ফেরিঘাটে আমার বাইকে করে নিয়ে এসে কাকার হাতে তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। বাইকে ছিলেন সাংবাদিক শামস-উল আলম মিঠু। হাবিব কাকা বয়সে প্রবীণ হলেও‎ তিনি যুবকদের সুসংগঠিত করার লক্ষ্যে উৎসাহ জোগাতেন। ৯০ দশকে ফুটবল খেলার জন্য কাকাকে বলি। তৎক্ষণাৎ পকেট থেকে একটি কচকচে নোট বের করে দিলেন। যা আজও স্মৃতির মনিকোঠায় খুশিতে আনছান করে। ভোলা কলেজ মাঠে আবাল - বৃদ্ধ বনিতার মিলন মেলায় খেলার আয়োজন করেছিলাম। ডে- নাইট ফুটবল খেলার সেখানেও তিনি ছিলেন সক্রিয়। সরকারি স্কুল মাঠে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার খেলায় তিনি মাঠে নেমে বৃদ্ধ বয়সে হেড করেছিলেন। ধর্মীয় দিক নিয়ে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। ‎তার সহযোগিতায় প্রেসক্লাবে একাধিকবার মিলাদ - কিয়াম করার সুযোগ পেয়েছি। তিনি ভোলার পীর সুফি সাহেব হুজুরকে অত্যন্ত পছন্দ করতেন।
‎কাকার অসুস্থতায় হাসিবের কাছে প্রায়ই খোঁজ-খবর নিতাম। তার মৃত্যুর সংবাদে মনটা দুমড়ে মুছে যায়। বাসা থেকে লাশবাহী গাড়ি বহরে প্রথমে প্রেসক্লাব, তারপর সরকারি স্কুল মাঠ জানাজায়  উপস্থাপনা করি। পরবর্তীতে বড় মসজিদে দাফন কার্য সম্পাদন করি। দক্ষিণাঞ্চলের সাংবাদিকতায় একজন কিংবদন্তির প্রস্থানে তার ছেলে হাসিবকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলি।
‎সাংবাদিকতার সাথে জড়িত থাকার করণে হাবিব কাকার সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠেলিছ। মাঝে মধ্যে বিয়ে বাজার নামে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসতেন। তার কাছ থেকে অনেক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। কোন রকমের সমস্যায় পড়লে কাকার সাথে কথা বলতাম। তিনি চমৎকারভাবে পরামর্শ দিতেন। কোথাও যেতে হলে নিজে যেতেন। আজ এক বছর হলো কাকা আমাদের মাঝে নেই। এখন তার শূন্যতা অনুভব করছি। কাকার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

[ লেখক : সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী ]


মো : ইয়ামিন