অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ রাত ০৮:০০

remove_red_eye

৩৯

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করেন। সম্মানজনক এ বৃত্তি অর্জনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি, পুলিশ সুপারসহ পুলিশের সব সদস্যের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও বাংলাদেশ পুলিশের এ ধরনের কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবারের পাশাপাশি বাংলাদেশ পুলিশের গৌরব বৃদ্ধি করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।