বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২০ রাত ১১:২১
৬৪৯
১৫ জনের অর্থ দন্ড
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা সদর, চরফ্যশন ও লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৪৩ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মেঘনা ও তেতুঁলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আটকৃতদের মধ্যে সদরে ১৪, চরফ্যশনে ২৪ ও লালমোহনে ৫ জেলে রয়েছে। আটককৃতদের মধ্যে ২৪ জনকে ১ বছর কারাদন্ড ও ১৫ জনকে ৫ হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ৪ জনকে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, চরফ্যশনে ১৪ জনকে ১ বছর করে জেল ও ১০ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সদরের ১৪ জনের মধ্যে ৯ জনকে ১ বছর করে জেল ও ৫ জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আর লালমোহনে আটক ৫ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয় ও ১জনের ১ বছরের সাজা হয়। এসময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে চরফ্যশনের তেঁতুলিয়া নদী থেকে ১৪ জেলেকে আটক করে নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মো: সাইকের আদালতে নেয়া হলে বিচারক প্রত্যেককে ১ বছর করে দন্ড দেন। এর আগে সন্ধ্যায় একই নদীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রত্যেককে ১ বছর করে দন্ডাদেশ প্রদান করেন।
অপরদিকে শনিবার বিকেলে সদর উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৪ জেলে আটক হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত ৯জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে এবং ইলিশ দুস্থ:দেও মাঝে বিতরণ করা হয়েছে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত