অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩


ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৬ সকাল ১১:৫৭

remove_red_eye

৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ জেলা কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় ভোলা কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরামর্শক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

নতুন কমিটিতে পূর্বের নেতৃত্বের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখ গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি-



১. সভাপতি — মাওলানা আতাউর রহমান মোমতাজী
২. সিনিয়র সহ-সভাপতি — মাওলানা মোঃ ওবায়দুর রহমান বিন মোস্তফা
৩. সহ-সভাপতি — মাওলানা তাজউদ্দিন ফারুকী
৪. সহ-সভাপতি — মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া
৫. সেক্রেটারি — মাওলানা তরিকুল ইসলাম তারেক
৬. জয়েন্ট সেক্রেটারি — মুফতি আব্দুল মোমেন
৭. অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি — মাওলানা ইউসুফ আদনান
৮. সাংগঠনিক সম্পাদক-১ — এইচ এম ইব্রাহিম
৯. সাংগঠনিক সম্পাদক-২ — মাওলানা শরিফুল ইসলাম সাইফি
১০. প্রচার সম্পাদক — জনাব ডাক্তার জহিরুল ইসলাম
১১. দপ্তর সম্পাদক — মাওলানা তরিকুল ইসলাম খান
১২. অর্থ ও প্রকাশনা সম্পাদক — মাওলানা আবু জাফর
১৩. প্রশিক্ষণ সম্পাদক — মাওলানা ইসমাইল হোসেন
১৪. দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক — মাওলানা ইসরাফিল আলম
১৫. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক — এডভোকেট রায়হান সোবহান
১৬. ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক — জনাব হাবিবুর রহমান
১৭. ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক — জনাব আব্দুর রহমান
১৮. শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক — ইঞ্জিনিয়ার জাকির হোসেন সবুজ
১৯. নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক — এইচ এম আব্দুর রব
২০. সহ-প্রচার সম্পাদক — মাওলানা হোসাইন
২১. সহ-দপ্তর সম্পাদক — মুফতি ইমরান হোসাইন
২২. সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক — মাওলানা কামরুল ইসলাম
২৩. সহ-প্রশিক্ষণ সম্পাদক — পদটি শূন্য
২৪. সহ-দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক — মুফতি মঈনুদ্দিন
২৫. সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক — পদটি শূন্য
২৬. সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক — মুহাঃ মোখলেসুর রহমান পাটোয়ারী
২৭. সদস্য — নুরুল ইসলাম পাটোয়ারী
২৮. সদস্য — মাওলানা আব্দুর রহমান চৌধুরী
২৯. সদস্য — মুহাঃ শাহে আলম
৩০–৪৪. মহিলা ইউনিটের সদস্য — ১৫ জন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।