বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ রাত ১১:১৬
১২৯
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলার মনপুরা উপজেলায় ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু এবং সাধারণ সম্পাদক শাজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনপুরা উপজেলা কমিটির অনুমোদনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র ও সরকারি নিয়মনীতি অনুসরণ করে গঠিত এই ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লা সেলিম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো: মোস্তাফিজ।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো: সিরাজুল ইসলাম পালোয়ান, মো: জামাল উদ্দিন, আব্দুর রহমান ও আনোয়ার পারভেজ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হোসেন, আখতারুজ্জামান তানভীর ও মোঃ মাকসুদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রাকিব এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল হককে মনোনীত করা হয়েছে।
দপ্তর সম্পাদক পদে মোঃ হাসান, প্রচার সম্পাদক পদে মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে রফিজল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ জহির এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে কারিমা বেগম দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনপুরায় আব্দুল্লাহ সেলিম ও মোস্তাফিজের নেতৃত্বাধীন কমিটিই একমাত্র বৈধ কমিটি। আওয়ামী সরকারের আমলের আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই কমিটিকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করছি।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বলা হয়, জাটকা রক্ষা ও মা ইলিশ নিধন বন্ধসহ নিষিদ্ধ কারেন্ট, চাই ও বেহুন্দী জাল ব্যবহারে মনপুরা উপজেলার সাধারণ জেলেদের সচেতন করতে নবগঠিত কমিটিকে কাজ করতে হবে।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ সেলিম বলেন, উপকূলীয় দ্বীপ মনপুরার সাধারণ জেলেদের অধিকার আদায়, তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুফলভোগীদের অর্জিত অধিকার নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সরকারি সকল সুযোগ-সুবিধা যেন প্রকৃত জেলেরা সঠিকভাবে পান এবং কোনো জেলে যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে এই কমিটি সর্বদা সোচ্চার থাকবে। এছাড়াও জাটকা ও ইলিশ সংরক্ষণ অভিযানকালে সরকারের নির্ধারিত অনুদান যেন প্রতিটি তালিকাভুক্ত জেলের দুয়ারে সময়মতো পৌঁছায়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই নতুন কমিটি।
সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজ বলেন, মনপুরার প্রান্তিক জেলে সম্প্রদায়ের কল্যাণে এই কমিটি একতাবদ্ধ হয়ে কাজ করে যাবে। প্রাকৃতিক দূর্যোগ কিংবা নিষেধাজ্ঞা চলাকালীন সংকটময় মুহূর্তে জেলেদের পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যায্য অধিকার আদায়ে আমরা মাঠে সোচ্চার থাকব। প্রকৃত মৎস্যজীবীদের তালিকা তৈরি, পুনর্বাসন সুবিধা নিশ্চিত করা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সাধারণ সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে।
ইতোমধ্যেই এই কমিটি অনুমোদনের স্মারকপত্রটি ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুলিপি হিসেবে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত