অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ রাত ১০:২৩

remove_red_eye

২১৮

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে

‎
নেওয়াজ শরীফ : ‎আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
‎শনিবার (১৫ আগস্ট) চর নোয়াবাদ চৌমনী বাজার সংলগ্ন ভোলা’স চিল্ড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন ও এডভোকেট হাসান শরীফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন এবং প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইসমাইল। এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সহ-প্রচার সম্পাদক মোঃ নুর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, সদস্য ফারিয়া আক্তারসহ অন্যান্যরা।
প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়, প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয় এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক ও সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অতিথিরা বলেন, প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে এই আয়োজন তাদের পাশে থাকার একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি নয়, প্রয়োজন সম্মান, সুযোগ ও সমান অধিকার। তাদের মেধা ও সক্ষমতা বিকাশের সুযোগ করে দিতে পারলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজন শিশু-কিশোরদের মাঝে আনন্দ, উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। আয়োজকরা ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...