অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৮

remove_red_eye

৮৭

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নুরুল ইসলাম (৪০), রোকেয়া বেগম (৪৭), মিনারা বেগম (৫০) ও নিহা (১৫)। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
আহত নুরুল ইসলাম অভিযোগ করেন, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পর ঘরে প্রবেশের সময় দরজার সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তিনি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে কয়েকজন ব্যক্তি রড দিয়ে তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নুরুল ইসলামের দাবি, একই বাড়ির হাসেম আলী, আলামিন, রাসেল, লিমা, মুক্তা ও মান্নান মাঝিসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত। তবে ঘটনার সময় অন্ধকার থাকায় তিনি সবাইকে শনাক্ত করতে পারেননি বলে জানান।তিনি আরও বলেন, হামলার খবর পেয়ে তার বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়েন। পরে বোন রোকেয়া বেগম, মিনারা বেগম ও ভাগ্নি নিহা তাকে দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরও হামলা চালায়।  তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
নুরুল ইসলাম জানান, তিনি বাবা মায়ের একমাত্র ছেলে।  হামলাকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার বাগানের সুপারি ও নারিকেল নিয়ে যাওয়া সহ পুকুরের মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়।  এছাড়া অতীতেও প্রতিপক্ষরা  তার ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে দাবি করেন তিনি ।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নুরুল ইসলামের হাতে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে এবং ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।অভিযোগের বিষয়ে হাসেম আলী বলেন, “আমাদের লোকজনকেও মারধর করা হয়েছে।” শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...