চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৮
১৪৯
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নুরুল ইসলাম (৪০), রোকেয়া বেগম (৪৭), মিনারা বেগম (৫০) ও নিহা (১৫)। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
আহত নুরুল ইসলাম অভিযোগ করেন, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পর ঘরে প্রবেশের সময় দরজার সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তিনি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে কয়েকজন ব্যক্তি রড দিয়ে তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নুরুল ইসলামের দাবি, একই বাড়ির হাসেম আলী, আলামিন, রাসেল, লিমা, মুক্তা ও মান্নান মাঝিসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত। তবে ঘটনার সময় অন্ধকার থাকায় তিনি সবাইকে শনাক্ত করতে পারেননি বলে জানান।তিনি আরও বলেন, হামলার খবর পেয়ে তার বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়েন। পরে বোন রোকেয়া বেগম, মিনারা বেগম ও ভাগ্নি নিহা তাকে দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরও হামলা চালায়। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
নুরুল ইসলাম জানান, তিনি বাবা মায়ের একমাত্র ছেলে। হামলাকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার বাগানের সুপারি ও নারিকেল নিয়ে যাওয়া সহ পুকুরের মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। এছাড়া অতীতেও প্রতিপক্ষরা তার ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে দাবি করেন তিনি ।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নুরুল ইসলামের হাতে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে এবং ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।অভিযোগের বিষয়ে হাসেম আলী বলেন, “আমাদের লোকজনকেও মারধর করা হয়েছে।” শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত