অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলার গ্যাস চালিত ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২০ রাত ১০:২৫

remove_red_eye

৯৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অবস্থি’ত সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেডের গ্যাসচালিত ভাড়া বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুই বছরে এ বিদ্যুৎকেন্দ্রে থেকে বিদ্যুৎ কেনায় সরকারের খরচ হবে ১৪৭ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে উপ¯’াপিত বিদ্যুৎ বিভাগের সার-সংক্ষেপে বলা হয়, বর্ধিত মেয়াদে ২০১৯ সালের ১২ জুলাই থেকে ২০২০ সালের ২১ জুন পর্যন্ত ট্যারিফ হার প্রস্তাব করা হয়েছে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৩ টাকা ৭ পয়সা (৩.৮৪ সেন্ট) এবং ২০২০ সালের ২২ জুন থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ হার প্রায় ২ টাকা ৮০ পয়সা (৩.৪৯৯ সেন্ট) প্রস্তাব করা হয়েছে। ডলার-প্রতি ৮০ টাকা ধরে এ হিসাব করা হয়েছে।

এছাড়া বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘সৌর বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক প্রকল্পের আওতায় টার্ন-কি পদ্ধতিতে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ¯’াপনের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে কাজ পেয়ে জেভি অব পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং জার্মানির রাচ সোলার। এতে ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৯৯ টাকা।

একই প্রকল্পের আওতায় অপর একটি প্রস্তাবে টার্ন-কি পদ্ধতিতে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ¯’াপনের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ পেয়েছে যৌথভাবে জেভি অব পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং জার্মানির রাচ সোলার। এতে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৩৭ টাকা।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...