বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৪
২৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ভোলা সদর উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তা এবং গণস্বাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়ন উদ্যোগ’ প্রকল্পের অধীনে এসব বুকশেলফ বিতরণ করা হয়। বুক কর্নার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ কৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৪টি প্রাথমিক ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩১৭ জন এবং মাধ্যমিক পর্যায়ের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী সহ মোট প্রায় ৩হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।

ব্যাকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়াতে সহায়ক হবে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ভেদুরিয়া এডুকেশন ওয়াচ কমিটির সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, বুক কর্নার স্থাপনের ফলে শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনের সুযোগ আরও সহজ হয়েছে।
ধনিয়া এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দীন বলেন, এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা গেলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের বাইরে পাশাপাশি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক পাঠে আগ্রহী করে তুলতেই বুক কর্নার স্থাপন করা হচ্ছে। এসব বুকশেলফে বয়সভিত্তিক উপযোগী বিভিন্ন বই রাখা হবে, যা তাদের স্বশিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বশিক্ষার ক্ষেত্রও আরও বিস্তৃত হচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত