অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র ১৪৩৩


ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৬৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ। 
সমাবেশ বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ যুগ্ম আহ্বায়ক মো. রায়হান তালুকদার, আব্দুল বারী তানিম, মো. নাঈম হাসান, আব্দুল্লাহ আল জিসান,জিহাদুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো. জিদান আনভীর, রবিউল ইসলাম, মো. আফিফ হাসান তাসীন, মো. সিরাজুল ইসলামসহ অনেকে। 
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কোন গ্রুপিং করতে চাই না।ব্যক্তিগত কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন,তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।


ভোলা সদর মোঃ ইয়ামিন