বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৬ রাত ০৯:৫১
১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই—আওয়ামী লীগ এখন এমন একটি নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বহি: বিশ্বে। কিন্তু বাংলাদেশে এটার কোন সুযোগ নেই। তবে গণতন্ত্র একটা প্রসেসের ব্যাপার। গত ১৭ বছরে ধ্বংস করে যাওয়া ব্যবস্থা থেকে ফিরে আসতে সময় লাগছে। মানুষ ভোট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি, আমাদের বিরোধী দল আছে। আমার বিশ্বাস, গণতন্ত্র আরও উন্নত হবে। ভালো যায়গায় চলে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার পরিদর্শন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আগে একটা সময় (আওয়ামী লীগ) বলত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। অথচ এবার হিন্দুরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করেছেন। তাঁর ভাষায়, নিজের চোখে বাংলাদেশে এত সুন্দর ও নিরাপত্তার মধ্যে পূজা উদযাপন আগে দেখেননি।
মন্ত্রী বলেন, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই এখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে—এমন প্রচার শুরু হয়েছে। ভারতের কিছু কিছু গণমাধ্যমও তা সম্প্রচারের চেষ্টা করছে। তাঁর দাবি, এসব ন্যারেটিভের ভিত্তিতেই প্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগের পতন বা দেশ ছেড়ে যাওয়ার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত ছিল। কেউ রাজপথে, কেউ ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল। এই বিপুলসংখ্যক মানুষের কাছে আওয়ামী লীগের ন্যারেটিভের মাধ্যমে ফিরে আসা অনেক বড় মুশকিল হবে বলে মনে করেন তিনি।
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত