অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র ১৪৩৩

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৮৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপভোগ করবে। কোনো অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষেই জাতীয় নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই। 

আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ— এমন অভিযোগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদেও নেশাই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।

শফিকুল আলম আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।
দেশব্যাপী ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু বিচ্ছিন্ন প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে একাধিক পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি জানান, প্রতিটি ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এ ধরনের সহিংসতা ও জননিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা দেশের গণতান্ত্রিক ধারা ও নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার অপচেষ্টার শামিল। জাতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনসহ স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

আরও...