অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার করোনা যোদ্ধা মনির করোনায় আক্রান্ত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২০ রাত ১০:০৮

remove_red_eye

৯৫৭

অচিন্ত্য মজুমদার: ভোলার করোনা যোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ মনিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই তিনি অসহায় খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিন রাত দুস্থ মানুষের জন্য কখনো খাদ্য সামগ্রী, কখনো হ্যান্ড স্যানিটাইজার-সাবান নিয়ে ছুটে গেছেন রাস্তা থেকে মান্তা সম্প্রদায়ের ভাসমান পল্লী পর্যন্ত। করোনাকালীন সময়ে  তিনিই প্রথম ভোলা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান বিয়ে বাজারের সামনে উন্মুক্ত হাত ধোয়ার ব্যবস্থা চালু করেন।

করোনাভাইরাস থেকে ভোলার মানুষকে রক্ষা করতে ঝুঁকি নিয়ে যে মানুষটি মানবতার কাজ অব্যহত রেখেছেন, অবশেষে তিনিই করোনায় আক্রান্ত হলেন। তবে এই যুদ্ধে জয়ী হবার দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে তার।

মনিরুল ইসলাম জানান, গত কয়েকদিন তার জ্বর এবং ডায়রিয়া থাকলেও এখন তিনি অনেকটা সুস্থ আছেন। দ্রুত এরোগ থেকে সেরে ওঠার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানায়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...