অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৯ই আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ ১৪৩৩

নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না: অর্থ উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

২২৩

জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচনের জন্য আর কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্যই বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর মূল প্রস্তুতিতো নির্বাচন কমিশন নেবে। সেটা আমাকে জিজ্ঞেস করেতো লাভ হবে না।

নির্বাচন নিয়ে আর কী করা হচ্ছে- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্যতো নির্বাচন কমিশনকে বাজেট দেওয়া হয়েছে। এর বাইরে এই যে ক্যামেরা কেনা সেটা নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের দায়িত্ব না, তারা এক্সট্রা দায়িত্ব নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ইউএনডিপির মাধ্যমে বডি ক্যামেরা কিনছি। অর্থাৎ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।  

অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে কিছু বৈচিত্র্য ছিল। আমরা সার, কিছু খাদ্য পণ্য আমদানি করি। কিন্তু এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের শাহআমানত বিমান বন্দরটাকে আপগ্রেড করার জন্য সেখানকার রানওয়ে আপগ্রেড করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিমান বন্দরের কন্ট্রোলরুম আরো আধুনিকায়ন করার জন্য একটা প্রস্তাব অনুমোদন দিয়েছি। এ ছাড়া অকটেন আনার অনুমোদন দিয়েছি।  বর্তমানে অকটেনের কিছুটা ঘাটতি আছে। দেশের অভ্যন্তরে অকটেনের চাহিদা আছে। তাই আমরা চাই না যে দেশে কোনো রকমের জ্বালানির সংকট হোক।

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরের মান উন্নয়নে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়েটা গ্রেড ওয়ান। সেটা স্পেস বাড়ানো দরকার। বিশেষ করে বড় বিমান ওঠা-নামা করতে হলে রানওয়েটা গ্রেড-২ তে উন্নীত করতে হবে। একইসঙ্গে ঢাকার কন্ট্রোলটা আরো আধুনিক করা হবে।  

ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা

চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা

আরও...