অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে পাচারকালে ২৫০টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ রাত ০৮:৪২

remove_red_eye

১৮৯

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে পাচারের সময় ২৫০টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।  চরফ্যাশন বাজারে অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে সোমবার উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সুন্ধি কাছিম ও স্থানীয়ভাবে কড়ি কাইট্টা নামে পরিচিত প্রজাতির কচ্ছপ রয়েছে।
উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারে অভিযান চালানো হয়। এ সময় চারটি বাঁশের ঝুড়িতে অবরুদ্ধ অবস্থায় কচ্ছপগুলো পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে উদ্ধার করা কচ্ছপগুলো বন বিভাগের সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে অবমুক্ত করা হয়। তবে বন বিভাগের অভিযানের খবর আগে থেকেই টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কচ্ছপ পাচার বন্ধের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।