অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ৮ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ রাত ০৮:৩৪

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত আজ সকালে জানান, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চরফ্যাশনে পাচারকালে ২৫০টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

চরফ্যাশনে পাচারকালে ২৫০টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

মনপুরায় মেঘনায় ১৬ কেজির কোড়াল, ২৪ হাজার টাকায় বিক্রি

মনপুরায় মেঘনায় ১৬ কেজির কোড়াল, ২৪ হাজার টাকায় বিক্রি

ভোলায় চিকিৎসা সহায়তায় ৩ অসহায় ব্যক্তিকে ৩০ হাজার টাকা অনুদান

ভোলায় চিকিৎসা সহায়তায় ৩ অসহায় ব্যক্তিকে ৩০ হাজার টাকা অনুদান

মনপুরায় মেঘনায় নিখোঁজ মহিষের বাতানের মরদেহ উদ্ধার

মনপুরায় মেঘনায় নিখোঁজ মহিষের বাতানের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা

বোরহানউদ্দিনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা

দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরও...