অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

রাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ছয়টি হলে ৩৯ জন ও ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন।

এ ছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে একজন, বেগম রোকেয়া হলে নয়জন, তাপসী রাবেয়া হলে তিনজন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে নয়জন, জুলাই-৩৬ হলে সাতজন এবং ছেলেদের একটি বিজয়-২৪ হলে তিনজন প্রার্থী রয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে নির্বাহী সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে ৩টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে পদগুলো ফাঁকা থাকবে।

পদ ফাঁকা থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পদগুলোতে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করায় পদগুলো ফাঁকা রয়েছে। এগুলো শূন্য রেখেই নির্বাচন আয়োজন করা হবে। ’

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ২৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদের বিপরীতে ৫৮ জন ও হল সংসদে প্রতিটি হলে ১৫টি পদের বিপরীতে ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন্দ্রীয় সংসদে ২৪৮ প্রার্থীর মধ্যে সহসভাপতি ভিপি পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এদের মধ্যে মেয়েদের ছয়টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...