অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩

বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৬

remove_red_eye

২০২

অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘নিউজ আপডেট’-এ তথ্য দেওয়া হয়। একই তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘গত ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাপত্র দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান। গত ৭ আগস্ট রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। ’

সুপ্রিম কোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই অভিযোগের তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিল রাষ্ট্রপতিকে ওই বিচারককে অপসারণের জন্য সুপারিশ করতে পারে।

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত বছর ১৬ অক্টোবর হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেন। তাদের মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামানও ছিলেন। সে সময় তাদের পতিত সরকারের দোসর আখ্যা দেওয়া হয়েছিল।  

গত ২৩ মার্চ আখতারুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এই নির্দেশনা পেয়ে গত ২৫ জুন নোটিশ দেওয়া হলে গত ১ জুলাই তিনি কাউন্সিলে গিয়ে ব্যাখ্যা দেন।

গত ২১ আগস্ট সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলছে। তাদের মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামানকে ডেকেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পরে গত ২৬ আগস্ট আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি হয়। শুনানির পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত জানার আগেই ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র দেন।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হওয়ার পর হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও এ কে এম জহিরুল হক। গত বছরের ১৯ নভেম্বর তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর গত ৩০ জানুয়ারি পদত্যাগ করেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

আরও...