বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৪
১৬৭
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে।
তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩ তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে কোন প্রতিবন্ধকতা দেখছি না। দীর্ঘদিন পর একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে এবং ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এর একটি প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তাদের ট্রেনিং কার্যক্রম চলছে।
এ সময় তিনি জানান, সম্প্রতি দেশে মাদক ধরা পড়ছে বেশি। দেশে মাদক প্রবেশ বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু। একে নির্মূল করতে হবে। না হলে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।
এ সময় তিনি বলেন, এবার ইলিশের প্রজনন কিছুটা কম হয়েছে, ভবিষ্যতে হয়তো বাড়বে। ইলিশের প্রজনন কমা রোধ করা এবং মা ইলিশ ও জাটকা নিধন কার্যক্রম বন্ধ করার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক