অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৪শে আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র ১৪৩৩

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

২৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। ভোট না হওয়ার কোনো পরিস্থিতি আছে বলে নির্বাচন কমিশন (ইসি) মনে করে না।

রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার পরিস্থিতি আছে বলে মনে হয় না। কোনো শঙ্কা কমিশন মনে করে না।

মামলা দায়ের হলে প্রার্থী হতে পারবে না, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন একটা আইন করেছে, এটা কী নির্বাচনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থাকা সত্ত্বেও করতে পারে- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, অন্যান্য আইনের সঙ্গে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা, এটা দেখার জন্যই আইন মন্ত্রণালয়ে আরপিও পাঠানো হয়েছে। তারা এগুলো দেখেই অনুমোদন দেবে।  

অন্য এক প্রশ্নের তিনি বলেন, সংলাপ রোডম্যাপ অনুযায়ী এ মাসের শেষেই হওয়ার কথা। এ ছাড়া নতুন দল (২২টি) নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে যে তদন্তের জন্য পাঠিয়েছি, সব রিপোর্ট এখনো আসেনি। আশা করি, এক সপ্তাহের মধ্যে হবে। নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে যদি আসি, তাহলে যে দল আছে সেই নামে আরেকটি সংগঠন থাকতে পারে। আপত্তি আসতে পারে। সেগুলো নিষ্পত্তির পর এ মাসেই হবে।

ভোলায় বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা সেবা পেলো ২ শতাধিক রোগী

ভোলায় বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা সেবা পেলো ২ শতাধিক রোগী

ভোলায় চিকিৎসক নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ভোলায় চিকিৎসক নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চিকিৎসক ও সরঞ্জাম সংকটে চরফ্যাশন হাসপাতাল

চিকিৎসক ও সরঞ্জাম সংকটে চরফ্যাশন হাসপাতাল

চরফ্যাসনে ৩২টি সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার

চরফ্যাসনে ৩২টি সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার

লালমোহনে উপজেলা এলজিইডিতে বিদায় ও বরণ অনুষ্ঠান

লালমোহনে উপজেলা এলজিইডিতে বিদায় ও বরণ অনুষ্ঠান

ভোলায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চালু হলো এমআরআই সেবা

ভোলায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চালু হলো এমআরআই সেবা

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার মারধরের পর পুলিশের হাতে সোপর্দ

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার মারধরের পর পুলিশের হাতে সোপর্দ

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : তথ্যমন্ত্রী

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : তথ্যমন্ত্রী

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...