বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৮
১৯৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা যদি স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত ‘ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ক্লাব মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, নেতাকর্মীরা যেন সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন বজায় রাখে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে যেন কেউ কারো বাধা হয়ে না দাঁড়ায় এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যেন জবরদস্তি কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে, এগুলোই হচ্ছে রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা।
তিনি বলেন, জনগণ যেন আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে। এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কৃতিক চর্চা। সবসময় বলি, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শ উপস্থাপন করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে, লালন করতে হবে। তার মধ্য দিয়ে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হবে। অতীতের সব আদর্শ অতীতের যেসব ফ্যাসিস্টভিত্তিক রাজনৈতিক চর্চা রয়েছে সেটা বিলুপ্ত হবে।
সালাহউদ্দিন বলেন, যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা স্তরে উন্নীত হবো ইনশাআল্লাহ যেদিন বাংলাদেশ আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত