বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৬ সকাল ১০:০০
২০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় গৃহবধূ নাসিমা বেগম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি মো. জিহাদ (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, আসামির পরিহিত কাপড় ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ ঘরে নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের চাচা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সাড়ে ৮টার দিকে শিবপুর এলাকা থেকে প্রধান আসামি জিহাদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি, পরিহিত কাপড় ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত