অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা -৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তেকাল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৮

remove_red_eye

২৪৬

চরফ্যাশন  প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর সাবেক ভোলা জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য,  বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা -৪ আসনের সদ্য অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (৫৯) রবিবার ১৯ এপ্রিল দুপুর ২টায় ১২ মিনিটে  ধানমন্ডি শংকর ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহির রাজিউন)। 
মৃত্যুকালে তিনি ১ ছেলে ২মেয়ে, স্ত্রীসহ অগনিত আত্নীয় স্বজন গুনোগ্রাহি,  জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের হাজারো ভক্ত রেখে গেছেন। 
আজ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে অধ্যক্ষ মোস্তফা কামাল এর মৃত্যুর খবরটি প্রথম শেয়ার করেন।

ভোলা পৌরসভা  জামায়াতের আমীর মো: জামাল উদ্দিন  বলেন, 
আজ বিকেল ৫টায় কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে মোস্তফা কামালের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আমীরের জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

#মজলুম জননেতা অধ্যক্ষ মোস্তফা কামাল : মরহুম অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে পুরো ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে জানতেন। 
কারণ আওয়ামী আমলে একাধিক মিথ্যা মামলা জেল হাজতে ছিলেন বছরের পর বছর। ফ্যাসিস্টের লালিত আইন শৃংখলা বাহিনীর হাতে প্রান দিয়েছে তার বড় ছেলে।
 নিজ প্রতিষ্ঠান এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায়  বেতন ভাতা থেকে বঞ্চিত ছিলেন জামায়াত করার অপরাধে।

শোক প্রকাশ: 
তার মৃত্যুতে ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোঃ জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আলহেরা শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...