অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৪

remove_red_eye

২৬৯

বাংলার কণ্ঠ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নুরের স্ত্রী মারিয়া আক্তার ও গণঅধিকার পরিষদ নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষাৎকালে নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

নুরুর শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, নুরের মষ্কিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়াল ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

এসময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।’

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের (বুধবার) মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন।

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আরও...