অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২০০

জাতীয় পার্টির ভেতর মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ রোববার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, তাদেরকে কেউ যদি সমর্থন দেয়ার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকেও আমরা সেটা সমর্থন করি না। একইসঙ্গে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী দলগুলোও রুখে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে উপদেষ্টা আসিফ মাহমুদ

নুরের ওপর হামলাকারীদের বিচার হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রধান নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। এমন ঘটনাই, যারাই জড়িত থাকুক না কেন, যেহেতু অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকাকালীন ঘটেছে। এই হামলার সমাধান এই সরকারকে করতে হবে এবং বিচার করতে হবে।

কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটা আগে বুঝতেও জানতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচীকে কীভাবে মব বলা হয়—এই প্রশ্নও উপদেষ্টা আসিফ রাখেন।

প্রসঙ্গত, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপদেষ্টা আসিফ মাহমুদ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...