অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হয় ‘ছাড়া যাবে না’: আসিফ নজরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ বিকাল ০৫:৪৫

remove_red_eye

২০৪

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সব সময় একজন মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে কত অ্যাম্বেসি আসে যে আমি আপনাদের বোঝাতে পারবো না। কেন উনি মুক্তি পেলো? সে তো জঙ্গি ছিল। আমাদের বিভিন্ন বাহিনীতে এজেন্সির পক্ষ থেকে জঙ্গি লিস্ট দেওয়া হতো, এদের ছাড়া যাবে না। সেজন্য আমরা রাজনৈতিক হয়রানি মামলাগুলো দ্রুত করে যাচ্ছি। সেটা যেন আটকে না থাকে।’ 

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘জবাবদিহিতার পথে: গুমের শিকারদের স্মরণে দিন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সস (সিআইইডি) এবং জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় অতিথিদের মধ্যে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান প্রমুখ। 

ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রায় ৯০ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। এখানে আমরা যখন মামলা প্রত্যাহার করতে গেলাম, আমাদের কাছে বিভিন্ন অংশীজনরা বললেন ‘সন্ত্রাসী এবং জঙ্গি মামলা’ হরেদরেভাবে যেন প্রত্যাহার না করি। তাদের আশঙ্কা হচ্ছে, ধরেন ১০০ জনকে ‘জঙ্গি’ হিসেবে তকমা দেওয়া হয়, তার মধ্যে দেখা জায় ৫-১০ জন সত্যি জঙ্গি। আর বাকি ৯০ জনই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের জঙ্গি।” 

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম সন্ত্রাসবিরোধী আইন এবং হত্যাকাণ্ড মামলা পরে ধরবো, কিন্তু গুম কমিশন থেকে মামলার তালিকা দিলে যেদিন দেওয়া হবে সেদিন কাজ শুরু হবে। আমাদের লোক দিয়ে দেবো সেই মামলাগুলো প্রত্যাহার করার জন্য। এটা খুব কনফিডেন্টলি করতে হবে। একটা যদি ভুলে প্রত্যাহার করা হয়, তাহলে চাপ আসবে, বলবে – জঙ্গি ছেড়ে দিচ্ছি আমরা।’ 

আসিফ নজরুল বলেন, ‘আমরা গুম প্রতিরোধের খসড়া আইন খুব তাড়াতাড়ি করে করেছি, কারণ গুম প্রতিরোধ দিবস ছিল। আমরা সবাইকে নিয়ে বসবো আইনটি নিয়ে আলোচনা করতে। আমরা তারিখের দিকে তাকিয়ে করেছি, তবে এটা চূড়ান্ত আইন না। আমাদের নজীর আছে যে, ডিজিটাল সিকিউরিটি আইন নীতিগত অনুমোদন পাওয়ার পর দেড় দুই মাস ধরে আলোচনা হয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা গুম কমিশনের ৯০ শতাংশ সুপারিশ রেখেছি। জাতিসংঘ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর কিছু জিনিস আমাদের দেশের প্রেক্ষাপটে রাখা সম্ভব না। তবে কিছু জিনিস বিবেচনার সুযোগ আছে। সেটা আমরা খুব দায়িত্বের সঙ্গে আলোচনা করবো, সেটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ।’ 

আইন উপদেষ্টা বলেন, ‘মানবাধিকার কমিশন, গুম কমিশন যদি সরকারকে প্রশ্ন করতে পারার মতো অবস্থা আমরা তৈরি করতে না পারি, সেটা রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হবে না। সেজন্য একটু তাড়াহুড়া করতে চাচ্ছি।’ 

তিনি বলেন, ‘আমার ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি। আর ভালো লোকের চেয়ে খারাপ লোক অনেক বেশি সংগঠিত। ভালো লোক যারা আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এতো বিভ্রান্ত! গত এক বছরের কত কিছু যে দেখলাম। জীবনটা এতো জটিল মনে হতো না। হাসিনা ছিল অনেক অত্যাচারিত ছিলাম, বুকের ভেতর ক্রন্দন ছিল, রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু মানুষ যে এতো জটিল এটা তখনও আমার এতো মনে হতো না।’   

 





ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...