অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

হলে হলে শিক্ষার্থীদের দ্বারে ডাকসুর প্রার্থীরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৫ বিকাল ০৫:২০

remove_red_eye

৩১৬

বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের প্রার্থীরা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাওয়া শুরু করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিভিন্ন হলে তারা জুমার নামাজ পড়েন। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হলে জুমার নামাজ আদায় করেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। এসময় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রার্থী মেহেদি হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

পরে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন আবিদুল ইসলাম। তিনি এসময় বলেন, দলের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের প্রার্থী হওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।  

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে প্রচারিত গুজবের বিরুদ্ধে প্রতিবাদ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অতি দ্রুত এটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানান আবিদুল ইসলাম।

বিজয় একাত্তর হলে জুমার নামাজ আদায় করেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  

এছাড়াও এই হলে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সরদার নাদিম মাহমুদ শুভসহ একাধিক পদপ্রত্যাশী নামাজ আদায় করেন। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নামাজ আদায় করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারসহ অনেকে। এরপর তারাও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  

বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে নামাজ আদায় করেন স্বতন্ত্র জিএস প্রার্থী মাহিন সরকার। পরে তিনি সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসব প্রার্থী ছাড়াও একাধিক স্বতন্ত্র ও রাজনৈতিক প্যানেলের প্রার্থী নিজের এবং অন্যান্য হলে নামাজ পড়েন। 

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...