বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১২:০১
৪৪৮
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় অবৈধভাবে টোল আদায়, যানজট সৃষ্টি এবং ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে । এ সময় ৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়। রবিবার (১৭ আগস্ট) সকালে বোরহানউদ্দিন পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
জানা যায়, পৌরসভার ইজারা ছাড়াই কিছু ব্যাক্তি অটো ও সিএনজি থেকে ‘সিরিয়াল’ এর নামে টাকা আদায় করছিল। প্রশাসন সরেজমিনে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে এবং জড়িতদের সতর্ক করে। পরে বাজার এলাকায় যানজট নিরসনে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় যত্রতত্র পার্কিং, ফুটপাত ও রাস্তা দখল করে রাখা ভ্রাম্যমাণ দোকানদারদের সতর্ক করা হয়।
এছাড়াও হাসপাতাল এলাকার সামনে ডায়াগনস্টিক সেন্টার ও দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইন অমান্য করায় তিনজনকে জরিমানা করা হয়। পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করা হয় এবং ৮-১০টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট এবং বোরহানউদ্দিন থানা পুলিশ সহযোগিতা করে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত