চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে মে ২০২৬ সন্ধ্যা ০৭:০০
১৮৩
চনফ্যাশন প্রতিনিধ : জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করছে চরফ্যাশর উপজেলায় ভুমি অফিস। চরফ্যাশর উপজেলায় এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী র্কমর্কতা রুমান আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার ভুমি এমাদুল হোসেন।
এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই সাড়া দেশের মত চরফ্যাশন উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চরফ্যাশন উপজেলা নির্বাহী র্কমর্কতা রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। ফলে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। ভূমিসেবা মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি), ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও থাকবে।
এসব স্টলে নাগরিকদের জন্য পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, সহ বিভিন্ন সেবা দেওয়া হবে ।মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও জনগণকে সেবা ও তথ্য দেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা সহকারিকমিসনার ভুমি এমাদুল হোসেন বলেন, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ সাড়া দেশের মত চরফ্যাশনে ভুমি সেবায় অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত