অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে: ইসি সচিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৮

remove_red_eye

৩০৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফশিল ঘোষণার দিনক্ষণ একান্তই কমিশনের সিদ্ধান্তে হবে এবং সিদ্ধান্ত নেওয়া মাত্রই তা জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সোমবার  সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে।’

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট  প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের এক মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজ জমা দিয়েছে, ৬টি দল সময় চেয়েছে এবং ৫৯টি দল কোনো জবাব দেয়নি। বিষয়গুলো কমিশনে পাঠানো হবে।

রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে তিনি জানান, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়েছে এবং ৫টি দল রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়েও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সীমানা নির্ধারণ বিষয়ে সচিব বলেন, ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের পর শুনানি শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত করা হবে।

পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি জানান, ১০ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রি-ইলেকশন অবজারভার দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে  আসবে। তাদের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয়।

আইন-বিধি সংস্কার প্রসঙ্গে সচিব জানান, সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং গণমাধ্যম নীতিমালা জারি করা হয়েছে। আচরণবিধিতে এআই অপব্যবহার রোধের বিষয় যুক্ত করার প্রক্রিয়াও চলছে।

তিনি জানান, নির্বাচনী ম্যানুয়াল দ্রুত সম্পন্ন করা হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয় সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রায় ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...