বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:১২
৩২৬
আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার এ গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত ২৪ ও ২৫ জুলাই মালয়েশিয়া সফর করেন। সফর শেষে তিনি ২৬ জুলাই দেশে ফেরেন।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মালয়েশিয়া অবস্থানকালে পররাষ্ট্র সচিব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল আমরান মোহাম্মদ জিনের সঙ্গে কুয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হন।
সাক্ষাতে উভয়পক্ষ মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফরের প্রস্তুতি ঘিরে বিভিন্ন বিষয় উঠে আসে। পাশাপাশি, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, এলএনজি খাতে অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা, আসিয়ান ফোরামে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবং রোহিঙ্গা সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষ তাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেন।
সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতায় নতুন মাত্রা যুক্ত করবে। এই বৈঠককে উচ্চপর্যায়ের সফরের পূর্বপ্রস্তুতি ও কূটনৈতিক ভিত্তি হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
এর আগে গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক